বগুড়া জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের হরিবাসর পরিদর্শন


 স্টাপ রিপোর্ট:বগুড়া সদর উপজেলার পিরগাছার বথুয়াবাড়ী সার্বজনীন শ্রী শ্রীরাধা-গোবিন্দ মন্দিরের আয়োজিত বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় ৫০ বছর পূর্তিতে ২৪ প্রহর ব্যাপী হরিবাসর ও লীলা র্কীত্তন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মন্দিরের সভাপতি শ্রী অনন্ত চন্দ্র দাস।

প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বগুড়া জেলা সভাপতি অভিলাশ কুমার বর্মন,বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক  আয়েন সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি ও বগুড়া রাজা বাজার বিশিষ্ঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ ও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দীপক কর্মকার এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় চন্দ্র দাস,সহ-প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র দাসসহ আরোও নেতৃবৃন্দ।

বক্তারা বলেন জাতি ও ধর্মে কে রক্ষায় সন্তানকে ছোট থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দু ও হিন্দুত্ব  রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বগুড়ায় জেলা হিন্দু মহাজোটের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

বগুড়া সদর উপজেলায় সদস্য সংগ্রহ চলছে...............

বগুড়া জেলা হিন্দু যুব মহাজোট কর্তৃক রামনবমীর আয়োজনে ব্যস্থ নেতৃবৃন্দ............