বগুড়া জেলা হিন্দু যুব মহাজোট কর্তৃক রামনবমীর আয়োজনে ব্যস্থ নেতৃবৃন্দ............
স্টাপ রিপোর্ট:বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বগুড়া জেলা কমিটি কর্তৃক আয়োজনে ও দুপচাঁচিয়া উপজেলা শাখার পরিচালনায় আগামী ১০ই এপ্রিল ২০২২ই রোজ: রবিবার দুপচাঁচিয়ার শহরতলা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে পুরুষোত্তম ভগবান শ্রী রাম চন্দ্রের রাম নবমী অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে উপস্থিত থাকবেন এ্যাড.গোবিন্দ চন্দ্র প্রামানিক-মহাসচিব,বাংলাদেশ জাতীয় হিন্দৃু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটি।
ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রী অরুন জ্যোতি জী-অধ্যক্ষ,বৈদিক সংঘ ও মঠ,হাটকড়ই,নন্দিগ্রাম।
সাংগঠনিক আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর দুই বারের সফল সাবেক সভাপতি যুব সমাজের আইকন বাবু কিশোর কুমার বর্মন-যুব বিষয়ক সম্পাদক,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি।
উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি বাবু প্রদীপ শংকর ও সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জি:মৃণাল কে মধু ,
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু লিটন সরকারসহ জেলা,উপজেলা,ইউনিয়ন শাখা হইতে হিন্দু মহাজোট,যুব মহাজোটের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়াও এলাকার সম্মানিয় গুনিজন,প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত থাকবেন,উক্ত অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন