বগুড়ায় জেলা হিন্দু মহাজোটের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
স্টাপ রিপোটার: গত কাল ১৯শে আগষ্ট ২০২২ইং রোজ:শুক্রবার সকাল ১০ঘটিকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা টি বগুড়া শহরের সাত মাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চেলোপাড়ার লালবাগান কেন্দ্রীয় কালী মন্দিরে এসে শোভাযাত্রা টি শেষ করেন। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ আরম্ভ্য হয়। আলোচনা সভাটি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার সভাপতি ভীম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিজিৎ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি ভীম সরকার ,সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার,সাংগঠনিক সম্পাদক তনয় পোদ্দার,মহিলা বিষয়ক সম্পাদক দীপালী রানী পোদ্দার,বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বগুড়া জেলা কমিটির সভাপতি অভিলাস কুমার বর্মন,আরোও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুব মহাজোট এর সভাপতি ডা.নিপুন চন্দ্র প্রামানিক,সাধারণ সম্পাদক দিপুন রায়,নন...